Latest News
  • Call Us+8801717849103
  • Login

সভাপতির বাণী

 

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাধীন ৬নং মোমিনপুর ইউনিয়নের প্রাণকেন্দেধ যশাই উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯৪৯ সালে প্রতিষ্টিত হয়ে অদ্যাবধি অত্র এলাকার গরিব জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো বিস্তার করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক বরেণ্য ব্যক্তি জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছেন। বিদ্যালয়টি দক্ষ শিক্ষক মন্ডলীদ্বারা পরিচালিত। বিদ্যালয়ের পাবলিক পরীক্ষা ফলাফল সন্তোষজনক। আমার প্রত্যশা নবীন-প্রবীণদের মাঝে সেতু বন্ধন তৈরি হয়ে আগামী দিনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যাদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি এ পর্যন্ত এসেছে তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। পরিশেষে এ বিদ্যালয়ের সার্বিক সাফল ̈ কামনা করছি।

 

মোঃ মোশরেকুল আলম মুন্সী
সভাপতি
যশাই উচ্চ বিদ্যালয়
পার্বতীপুর, দিনাজপুর।